1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে খায়রুল আলম ভূঞা পুনরনায় মেয়র নির্বাচিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র খায়রুল আলম ভূঞা (নৌকা) ৫ হাজার ১১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ (মোবাইল ফোন) পেয়েছেন ৪ হাজার ২০১ ভোট। বাকি দু’জন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব (জগ) ১ হাজার ৫১৭ ভোট ও নাদিম আহ্মদ (নারিকেল গাছ) ৭১৫ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ইবিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৪ জন। এর মধ্যে ১১ হাজার ৮ শত ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মেয়র পদে ৪ জন এর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com