1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে ছাত্রলীগ উদ্যোগে দুস্থ ও গরীব মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মার্চ, ২০২৩

বান্দরবান : “স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনা অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বান্দরবানে ফ্রী মেডিক্যাল সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বান্দরবান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফ্রী চিকিৎসা সেবা আয়োজনে করেন বান্দরবান জেলা ছাত্রলীগ।

তারা জানান, সমাজের বসবাসরত দুস্থ ও গরীব মানুষের মাঝে বিন্যমূল্যে চিকিৎসা সেবা পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের সমাজের যেকোন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি অংছাইউ মারমা পুলু, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com