1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঈশ্বরগঞ্জে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মার্চ, ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে জাহিদ খান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুটি ১ম শ্রেণির একজন শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার (১৬মার্চ) তারুন্দিয়া ইউনিয়নের জাহিদুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী তার শিশু কন্যাকে নিয়ে টিকা নিতে আবু সাঈদ খানের বাড়িতে যান। এ সময় একই গ্রামের ২সন্তানের জনক জাহিদ খান শিশুটিকে বিস্কুট খাওয়ানো কথা বলে তার মায়ের কাছ থেকে বাড়িতে নিয়ে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালায়। শিশুটি তার মায়ের কাছে এসে ঘটনার বর্ণনা করলে মায়ের অভিযোগে এলাকাবাসী অভিযুক্ত জাহিদ খানকে আটক করে উপজেলা প্রশাসনসহ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান ঘটনাস্থলে যান। পুলিশ অভিযুক্ত জাহিদ খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ওসি মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে ২২ধারায় জবানবন্দি নেওয়ার জন্য ময়মনসিংহ আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com