1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এমদাদুল

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

শেরপুর : শেরপুর জেলা সদরসহ মোট ৫ উপজেলার ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।

রোববার (১৯ মার্চ) জেলা পুলিশের মাসিক আপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা দেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক আপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, পিবিআই, সিআইডি’র প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নালিতাবাড়ী থানার এসআই আব্দুস সালাম, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গেয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আশরাফুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে এএসআই ওমর ফারুক, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রুবেল মিয়া নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com