1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে হতদরিদ্র পরিবারের মাঝে গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২০ মার্চ, ২০২৩
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ৪ শত ৯৭ হতদরিদ্র  পরিবারের মাঝে গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) সকালে শ্রীবরদী এপি’র সহযোগিতায় এপি হলরুমে উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের নিবন্ধিত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সবজি বীজ রোপণ, পরিচর্যা ও বিষমুক্ত উপায়ে চাষাবাদের বিভিন্ন পরামর্শ তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন।
শ্রীবরদী এপি’র এরিয়া ম্যানেজার জোনাস ক্লেরি কস্তার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার জন পল স্কু, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ।
এসময় কলমি শাক, ডাটা শাক ও করোলা বীজ বিতরণ করা হয়। বক্তারা গ্রীষ্মকালিন সবজি বীজ গ্রহণকারী সকলকে যথাযথভাবে চাষাবাদ করে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে ও আয় বৃদ্ধি করতে পরামর্শ প্রদান করেন। এছড়াও নিবন্ধিত ৩টি দলের মাঝে ৩টি ওজন মাপার যন্ত্র বিরতণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com