1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরের ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ মার্চ, ২০২৩

শেরপুর: উপলক্ষে প্রেস ব্রিফিং আগামী ২২ মার্চ শেরপুর জেলার ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ সোমবার) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসময় তিনি জানান, “দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় কাজ করছে শেরপুর জেলা প্রশাসন।ইতিমধ্যে টাস্কফোর্স কমিটি ও বিভিন্ন দপ্তরের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক শেরপুরের নকলা, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার প্রস্তাব পাশ হয়। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।

তিনি আরও জানান, আশ্রয়ন-২ প্রকল্পের আর্থিক সহযোগীতায় ৪র্থ পর্যায়ে ৯১৯ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে নকলায় ১৫০টি, ঝিনাইগাতীতে ৭৫টি এবং নালিতাবাড়ী উপজেলায় ৪৭৫ টি ঘর নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। বাকি উপজেলা শেরপুর সদর ও শ্রীবরদিতে ঘর নির্মাণের কাজ চলমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com