1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

মারা যাওয়ার পাশাপাশি একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৫৪ জন। যার মাধ‌্যমে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দুইশ ১৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ‌্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. সানিয়া তহমিনা।

গত ২৪ ঘণ্টার বিস্তারিত তুলে ধরে বিফ্রিংয়ে ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ঢাকার ৩৯ জন, বাকিরা দেশের বিভিন্ন এলাকার।

এর আগে মঙ্গলবার (০৭ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে পূর্ববর্তী ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি ‍তুলে ধরে  আইইডিসিআর পরিচালক বলেন, এ সময়ে দেশে নতুন করে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও পাঁচ জন।

প্রসঙ্গত, জনস হপকিন্স ইউনিভার্সিটির সবশেষ (০৮ এপ্রিল) তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৩ জন।  তাদের তথ্য বলছে, এখন পর্যন্ত  বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন।  আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৬৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com