1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে যোগ্যতা ও মেধায় পুলিশে চাকরি পেলেন ৬৯ জন

  • আপডেট টাইম :: বুধবার, ২২ মার্চ, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে নিজ যোগতা ও মেধায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন ৬৯ জন।
গতকাল সোমবার সকালে জেলা পুলিশ লাইন্স হলরুমে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত মোঃ শাহ আলম বলেন, আমার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে। যখন আমি প্রথম শ্রেণিতে পড়ি, আমাদের ছেড়ে অন্যত্রে চলে যায় আমার পিতা বাহার উদ্দিন। তারপর থেকে আমাদের খোঁজও নেয়নি। আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে  ও আমার ছোট ভাইকে অনেক দুঃখে-কষ্টে বড় করে তোলেন আমার মা শাহেলা বেগম। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আমরা দুই ভাই পরিক্ষা দিয়েছি। নিজ যোগ্যতায় চাকরি পেয়েছি আমি।
কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বৈশাখী দাস বলেন, বাড়ি নীলফামারী সদর উপজেলার হাড়োয়া এলাকায়। আমার বাবা শারীরিকভাবে অসুস্থ। করতে পারে না চলাফেরা। বাবা অসুস্থতার আমার মা গৌড়ী দাস অনেক যায়গায় ছোটাছুটি করেও পাননি সংসার চালানোর মত কোন চাকরি। মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমাকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন। পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ১২০ টাকা দিয়ে আবেদন করি। নিজ যোগ্যতায় সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত হই।
এসময় উপস্থিত ছিলেন- নীলফামারী ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার সদস্য ও রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোছাঃ সুলতানা রাজিয়া, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমিরুল ইসলাম, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আবেদনকারীর সংখ্যা ২ হাজার ৪১৫জন। এর মধ্যে উপস্থিত ২হাজার ১৭৬জন চাকরী প্রত্যাশীর মধ্যে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগ পান ৬৯জন। যার মধ্যে রয়েছে ৫৯জন পুরুষ ও ১০ জন নারী।’ নিয়োগপ্রাপ্তরা বেশিরভাগই কৃষক, অটোচালক, রিক্সা-ভ্যান চালক, দিনমজুর, শ্রমিক, দর্জি পরিবারের সন্তান। যাদের চাকরির জন্য টাকা দেওয়ার সামথর্য যেমন নেই, তেমনি সুপারিশেরও নেই কোনো লোক। মেধা ও শারীরিক পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা।
পুলিশ জানায়,‘ নিয়োগপ্রাপ্তদের মধ্যে কৃষক পরিবারের ৩৭জন, চাকুরীজীবী পরিবারের ১৩জন ও শ্রমিক পরিবারে ১৯ জন রয়েছে।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতেই পুলিশের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ৬৯ জন যুবক-যুবতীকে নিয়োগ দেয়া হয়েছে। প্রকৃত মেধাবীরাই সুযোগ পেয়েছে চাকরিতে।
তিনি আরও বলেন, সরকারসহ পুলিশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা চাচ্ছেন পুলিশে স্বচ্ছতা ফিরে আসুক। সেই চাওয়া পূরণেই নীলফামারী পুলিশ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করছে। এ ধারা আগামীতেও অব্যাহত রাখতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com