1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে দশ হাজার পিচ ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

বান্দরবান : বান্দরবানের গোপন সংবাদে ভিত্তিতে শহরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে পৌর এলাকার প্যারাডাইস হোটেল সামনে থেকে তাদেরকে আটক করা হয়। যা আনুমানিক বাজারের মূল্য ২০ লক্ষ টাকা। পরে আসামীদের বান্দরবান থানা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানা ভারপ্রাপ্ত (ওসি) শহীদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নজির হোসেন ওরফে রিপন (৪৩)। সে পৌর এলাকার ৯ নং ওর্য়াডের সিকদার পাড়ার সৈয়দ নূরের ছেলে। অপর একজন কাইথাং খুমী (৬০)। সে থানচি তিন্দু মৌজার কোঅং পাড়ার আংটিলি খুমীর ছেলে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব ১৫। অভিযানে দুই মাদক কারবারি কাছ থেকে তল্লাসি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও এই দুইজন দীর্ঘদিন ধরে মোটর সাইকেল যোগে বিভিন্ন জায়গা ইয়াবা পাচার করে আসছিল।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত (ওসি) শহীদুল ইসলাম জানান, দুই আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com