1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় উড়ে আসা বাজপাখির সাথে জেলের বন্ধুত্ব

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের জেলে কামাল পাহলান (৪০)। বছর দুই আগে তিনি পার্শ্ববর্তী খালে মাছ শিকারে যান। এসময় একটি বাজপাখি অসুস্থ অবস্থায় খালের পাড়ে এবং অপর একটি বাজপাখি গাছের ডালে দেখতে পান। পরে তিনি অসুস্থ বাজপাখিটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন। বাজপাখিটির শরীরে অনেক জ্বর ছিলো এবং পাখায় আঘাতপ্রাপ্ত ছিলো। এসময় সুস্থ বাজপাখিটিও তার সঙ্গে চলে আসে। পরে প্রায় ১৫ দিন তিনি পাখি দুটি খাঁচায় আটকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে ছেড়ে দেন।

কিন্তু এর মধ্যে একটি পাখি তাকে ছেড়ে যায়নি। থাকছে তার বাড়ির খালপাড়ের একটি রেন্ট্রি গাছে। দীর্ঘদিন পাখিটি তার সঙ্গে থাকায় তিনি নাম দিয়েছেন ডায়মন। বর্তমানে ডায়মন বলে ডাকলেই পাখিটি তার কাছে চলে আসছে। তার হাত এবং শরীরের উপরে বসেই খুনসুটি করছে। পরে খাবার খেয়ে ফের চলে যাচ্ছে গাছের মগডালে। তীক্ষ্ণদৃষ্টি সম্পন্ন হিংস্র শিকারী এ বাজপাখির সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেলো জেলে কামাল। বাজপাখি এবং মানুষের এ বন্ধুত্ব দেখে অনেকটা বেজায় আনন্দিত এলাকাবাসী।

বিপিনপুর গ্রামের কৃষক জালাল মুন্সী জানায়, টিয়া, ময়না এবং শালিক পাখি মানুষ পোষ মানিয়েছে। এটা আমরা সচরাচর দেখেছি। কিন্তু বাজপাখির সঙ্গে মানুষের এমন ভালোবাসা অবিশ্বাস্য হলেও বাস্তব ঘটনা। এটা অলৌকিক মনে হলেও কামাল পাহলান তা করে দেখিয়েছিন। বাজপাখি তার কথা শুনছে।

আরেক স্থানীয় রাসিন্দা ষাটোর্ধ তমিজ উদ্দিন জানান, এটি একটি অবাক করা দৃশ্য, যা নিজ চোখে না দেখলে বিশ্বাশই করতাম না। বাজপাখি আর কালাম পাহলানের অভূতপূর্ব বন্ধুত্ব দেখে আমরা আনেকটা আনন্দিত।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শুধু বাজপাখিই নয় আদর-ভালোবাসা দিয়ে জয় করা যায় আরো অনেক হিংস্র প্রাণীর মন। কামাল পাহলান খুবই ভালো কাজ করেছেন। প্রাণীটি হিংস্র দেখেও তিনি না মেরে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করেছেন। সবাইকে হিংস্র প্রাণী দেখে না মেরে কামালের মতো বিরল দৃষ্টান্ত স্থাপন করার কথা বলে জানান তবে কোন প্রাণীকে আবার জোর করে পোষ না মানানোরও অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com