
শেরপুর : শেরপুরে ট্রলি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক রবিউল ইসলামের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ মার্চ) সকাল নয়টায় পৌর শহরের নৌহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল নৌহাটা এলাকার হাতেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শেরপুরগামী মাল বোঝাই ভটভটি আরেক ভটভটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান বলেন, তথ্য পেয়ে শেরপুর-ঝিনাইগাতী সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।