1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে কিশোর মোটরবাইক চালকের ধাক্কায় পথচারী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে কিশোর মোটরসাইকেল চালকের ধাক্কায় আকবর আলী (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব সমেশ্চুড়া ইকোপার্ক এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী ওই গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর একটার দিকে আকবর আলী রাস্তা ধরে হাঁটছিলেন। এসময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় দ্রুত তাকে ঝিনাইগাতি উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোটরসাইকেল চালক পশ্চিম সমেশ্চুড়া গ্রামের সমর আলীর ছেলে সাকিল মিয়া (১৪) ও তারই বন্ধু আব্দুল হালিমের ছেলে সাব্বির হোসেন (১৪) আহত এর হয়। এরমধ্যে সাকিল পলাতক রয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে সাব্বির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com