
ঝিনাইগাতি (শেরপুর) : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেরপুরের ঝিনাইগাতিতে আরাফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) বেলা দুইটার সময় উপজেলার পূর্ব গজারিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘুড়ি উড়ানোর একপর্যায়ে আরাফাতের ঘুড়ি বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এসময় ওই ঘুড়ি ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।