1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিধবাপল্লীর বীরাঙ্গনা ও বীরজায়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : মাহে রমজান এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীতে বীরাঙ্গনা ও শহীদ জায়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) দুপুরে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), শেরপুরের আয়োজনে এই বিতরণ করা হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।

এসয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাকাম হীরা প্রমুখ।

পরে ৩২ জন বীরাঙ্গণা ও শহীদ জায়া পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, বুট, সয়াবিন তেল ও সেমাইসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com