1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে সরকারী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

বান্দরবান: বান্দরবানে সরকারী জায়গা জবর-দখল করে সড়কের পাশে স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। আইন তোয়াক্কা না করে সড়কের পাশে ক্ষমতা দাপটে পাশাপাশি স্থানীয় প্রতিনিধিদের যোগসাজসে চলছে এই নির্মাণ কাজটি এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

বান্দরবান সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়নে কয়েকদিন ধরে বেআইনিভাবে সড়ক ও জনপদের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করছেন নুর মোহাম্মদ নামে এই ব্যক্তি বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, সুয়ালক ইউনিয়নের বন বিভাগের চেক পোস্টের পাশে সড়কে ধারে ৩ ফুট দুরত্বের পাকা ভবন নির্মাণে প্রস্তুতি চলছে। ঘর নির্মাণের কাজের শ্রমিক নিয়োজিত ছিল ৫ থেকে ৬জন। সেখানে সাইড ওয়াল ঢালাইয়ের কাজ উঠে গেছে প্রায় ৫ ফুট। সেই জায়গা ব্যাপারে খোঁজ নিতে গেলে কয়েকজন সাংবাদিকদের ওপর চাওড়া হয় তার বড় ভাই নুর আলম।

শেষমেস জমাবন্দি দলিলে মাধ্যমে প্রমাণ দেখাতে গেলে সেই দলিলে দেখা যায়, ৩১৪ নং সুয়ালক মৌজার ৫১৩ নং হোল্ডিং কাগজের জমাবন্দি দেখালেও সেখানে উপরে উল্লেখ করা ছিল চাষ-২। কিন্তু তাদের দাবী দীর্ঘ বছর আগে পিতা আব্দুল খালেক খাস জমি হতে ৩০ শতক জায়গায় বন্দোবস্তী পেয়েছিলেন। তার প্রেক্ষিতে সড়কের পাশে ৩০ শতক জায়গা তাদের বলে সাফাই গাচ্ছেন নুর মোহাম্মদ নামে তার ছোট ভাই নামীয় জায়গা। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোন সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোন স্থাপন নির্মাণ করা যাবে না। কিন্তু সে আইন যেসব ক্ষেত্রে একদম তোয়াক্কা করছে না। সরকারকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সদর উপজেলায় সুয়ালক ইউনিয়নের সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলছে।

সুয়ালক বন বিভাগের চেক পোষ্টের কর্মরত অংছাই মারমা বলেন, ঘর নির্মাণ আগে সড়ক ও জনপদের কর্মকর্তা এসে ভেঙ্গে দিয়েছিল এবং বাড়ি স্থাপন না করতে একাধিকবার বাঁধা প্রদান করেছি। তারপরও ক্ষমতা জোড়ে চলছে ভবন নির্মাণাধীন কাজ।

স্থানীয় ব্যক্তি আব্দুল হাকিম বলেন, তাদের জায়গায় কাগজ একসময় রাঙ্গামাটির জেলায় ছিল। কিভাবে এখানে এসে জায়গা কাগজ বসিয়েছে সেটা বুঝতে পারছিনা। যতটুকু জেনেছি, তাদের জায়গা আগে ছিল খালের কিনারে।

সরেজমিনে উপস্থিত থেকে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর ছফুর বলেন, তার ভাষ্য, আমি যতটুকু জানি এটা তাদের জায়গা। জায়গা ব্যাপারে আপনারা কিছুই বুঝেন না কি এমন প্রশ্ন উড়ে দেন! তার বাবা আমলে থাকতে এই জায়গা পেয়েছেন বলে তাঁরও দাবি। এক পর্যায়ে সরকারী জায়গায় দখল করে ঘর বাঁধানো বিষয়ে প্রশ্ন উঠলে তিনি ঘটনা ত্যাগ করে লাপাত্তা হয়ে যান।

সরকারি জায়গা অভিযোগকারী কাগজপত্র নিয়ে হাজির হয়ে নুর মোহাম্মদ দাবি তুলেন বলেন, এটা আমার পৈত্রিয় সম্পত্তি। কাগজের মধ্যে ৩০ শতক জায়গা আছে। আমাদের জায়গায় আমরা ঘর তৈরী করছি।

সরকারি জায়গা কেন ঘর তুলেছেন এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে জোড় গলায় বলেন, কিসের সরকারি জায়গায়। অন্যরা যেহেতু রাস্তা পাশে ঘর তুলছেন? আমার জন্য আলাদা আইন কেন বারবার এই বিষয়ে উত্থাপন করেন। আমিও করবো তা সমস্যা হবে না তার এমন যুক্তি তুলেন প্রতিবেদকের কাছে।

এ ব্যাপারে জানতে ৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, তাদের জায়গার কাগজ আছে। জমিটি তাদের বাপ দাদা সম্পত্তি বলে আমি জানি। তবে জায়গাটি কিছুটা ঝামেলা আছে মনে হয়। তার মত লম্বা রাস্তা সেলিম নামে এক ব্যক্তি সরকারী জায়গা দখল করে আছে বলে যোগ করেন তিনি।

এ ব্যাপারে বান্দরবান সড়ক ও জনপদে উপ-বিভাগীয় প্রকৌশলী মো, ফারহান সাথে যোগাযোগ করা হয় মুঠোফোনে তিনি বলেন, এর আগেই অভিযোগের প্রেক্ষিতে সুয়ালক বনবিভাগের চেকপোস্ট সংলগ্ন রাস্তার পাশে অবৈধ স্থাপনা নির্মাণাধীন কাজটি পরিদর্শন করে তা বন্ধে ব্যাবস্থা গ্রহণ করেছি। তাছাড়া তাদের নোটিশ জারি করেছি। ভবিষ্যতে এই স্থানে কোন স্থায়ী নির্মাণ কাজ না করতে বলা হয়েছে। তারপর যদি তারা পুনয়ার আইনের অবজ্ঞা করে ঐ স্থানে স্থায়ী কোন অবকাঠামো নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা আমরা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com