1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পৌর শহরের কোর্ট ভবন চত্বরে নির্মিত স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে নিহতদের স্বরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, স্কাউট, আনসার ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াচ প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com