1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

স্বাধীনতা দিবসে হালুয়াঘাটে বিএনপি’র র‌্যালি ও শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে র‌্যালি ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার সকালে নতুন বাসস্ট্যান্ড বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল’র উদ্যোগে র‌্যালী বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার, সিরাজুল ইসলাম, আবু সাঈদ, রহিম উদ্দিন, জেলা যুবদলের সহ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুমন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনী সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com