1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মার্চ) দুপুরে শ্রীবরদী সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে অফিস চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শ্রীবরদী সাব-রেজিস্ট্রার মাহ্ফুজুর রহমান।
দলিল লেখক আবু সাঈদ হিটলারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, দলিল লেখক সমিতির সভাপতি এমএন বদরুজ্জামান সবুজ।
আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সাব-রেজিষ্ট্রী অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারি, দলিল লিখক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com