
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে বিভিন্ন সংগঠনের যৌথউদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়াসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৬ মার্চ) রোববার বিকেলে নিলামপট্টিস্থ সংগঠনের কার্যালয়ে নাকুগাঁও আমদানী-রফতানী কারক সমিতি, শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য একাধিক ব্যবসায়ী সংগঠন যৌথভাবে এ আয়োজন করে।
ব্যবসায়ী নেতা অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, ব্যবসায়ী নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, শামছুল আলম সওদাগর, সাবেক কৃষক লীগ নেতা আনওয়ারুল মঞ্জিল প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকাম হীরা, প্রতিষ্ঠাকালীন সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, বর্তমান সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ব্যবসায়ী নেতা হাফিজুল ইসলাম জুয়েল, ইনসান আলীসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।