1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে বৃদ্ধ স্বামীর-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

শেরপুর : শেরপুরে নিজ ঘর থেকে সামসুল হক ও তার স্ত্রী সয়েরা বেগম নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে সদরের বলাইয়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ সামসুল হকের বয়স ৭৮ ও তার স্ত্রী সয়েরা বেগমের বয়স ৭৫। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের পরিবারের দাবী, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী নিজ ঘরে শোয়ে পড়েন। পরদিন সকালে নিজ ঘরেই তাদের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাতের যে কোন সময় বৃদ্ধ সামসুল হক স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছে।

নিহত সামসুল হকের ছেলে রফিকুল ইসলাম বলেন, আমার বাবা মানসিক সমস্যা ছিল। বাবা-মার মধ্যে পারবারিক কলহ ছিল। মাকে প্রায়ই মারধর করতো। বাবাকে ডাক্তারের কাছে নিতে চাইলে পলাতো। তার জন্য ডাক্তারের কাছেও নিতে পারিনি। কালকে বাবা বলছে রাতে আমি জীবন চিল্লায় চলে যাব। আশেপাশের মানুষকে বলে গেছেন, আমি মরলে আমার বাবার পাশে আমারে কবর দিবার বলিস। আমরা জানতাম না বাবা এই কাজ করব। সকালে আমার ছেলে প্রথম ডাকাডাকি করে দরজা বন্ধ দেখে। এসময় পেছনের দরজা দিয়ে ভিতরে গিয়ে তাদের মরনদেহ পরে থাকতে দেখে।

নিহত সায়রা বেগমের ভাই আব্দুর রশিদ বলেন, আমার বোনকে আমার দুলাভাই হত্যা করে নিজে বিষ খেয়ে মরে গেছে।
তবে স্থানীয় অনেকের মতে এ ঘটনাটি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা নিহতের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com