1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার রেহারচরে মৃগী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- রেহারচরের মফিজ ফকিরের ছেলে রহুল আমিন ও চরবাছুর আলগীর হাসমত আলীর পুত্র আবুল কাসেম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ী রহুল আমিন ও আবুল কাসেম রেহারচরের মৃগী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বালু ব্যবসায়ীদের পঞ্চাশ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com