1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নিজের বোরো ক্ষেত দেখতে গিয়ে বিষাক্ত সাপরে কামড়ে আয়নাল হক (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বেলা আড়াইটার দিকে সাপের কামড়ের পর বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। নিহত আয়নাল উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে আয়নাল বাড়ির কাছে থাকা নিজের বোরো ক্ষেত দেখতে যান। এসময় বোরো ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত বারমারী খ্রীষ্টান মিশনারী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এরপর তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত আয়নালকে সুস্থ ও জীবিত করে তুলতে ওঁঝা ডেকে ঝাড়ফুঁক দেওয়া হচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com