1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নাশকতার মামলায় খোকন গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা মামলায় থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে হাসানুজ্জামান খোকন ওরফে পিচ্চি খোকন (৩৫)।

গতকাল শনিবার (১ এপ্রিল) বিকেলে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক ও মাদক মামলাসহ মোট তিনটি মামলা ছাড়াও মাদক এবং দাদন ব্যবসার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, নাশকতার অভিযোগে চলতি বছরের গত ৩ ফেবুুয়ারি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় ইতিমধ্যেই নামীয় কয়েকজন নেতাকর্মী জেলহাজতে রয়েছে। এরই ধারাবাহিকতায় হাসানুজ্জামান খোকন ওরফে পিচ্চি খোকনকে শনিবার গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও বিস্ফোরক আইনে এবং মাদক কারবারীর অভিযোগে মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার সাইদুর রহমান জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এমদাদুল হক স্যারের নেতৃত্বে খোকনকে গ্রেফতার করা হয়। সে দাদন ব্যবসায়ী ছাড়াও এলাকায় চিহ্ণিত মাদক কারবারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com