1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঈশ্বরগঞ্জে ডাচ্ বাংলা ও মার্কেন্টাইল ব্যাংকের গ্রিল ভেঙে চুরি

  • আপডেট টাইম :: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের গ্রিল ভেঙে এজেন্ট শাখা থেকে ৬ লাখ টাকা ও একটি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে।

শনিবার (১ এপ্রিল) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোডে ওই ঘটনাটি ঘটে। চুরির বিষয়টি নিশ্চিত করেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার পরিচালক জয় সাহা।

দুটি এজেন্ট ব্যাংক শাখার মালিক মোঃ রিয়াদ জানান, শনিবার দিবাগত রাত ২টার পর আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে রোববার সকাল ১০টার দিকে মার্কেন্টাইল এজেন্ট ব্যাংক শাখার পরিচালক রাফি দোকান খুলে দেখেন এজেন্ট ব্যাংক দোকানের গ্রিল ভাঙা এবং মার্কেন্টাইল ব্যাংকের ল্যাপটপ নেই। মার্কেনটাইল এজেন্ট ব্যাংক শাখার পরিচালক মোঃ তাসনিমুল হাসান রাফি বলেন, ব্যাংকে ঢুকেই গ্রিল ভাঙা দেখতে পাই। ভিতরে প্রবেশ করে দেখি ব্যাংকে থাকা একটি ল্যাপটপ নেই। পার্শ্ববর্তী ডাচ্ বাংলা এজেন্ট শাখার ভেতরের জিনিসপত্র এলোমেলো দেখে তাদেরকেও খবর দেই। তারা এসে নিশ্চিত করে সেখানেও চুরি হয়েছে।

ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার পরিচালক জয় সাহা বলেন, ব্যাংকে ঢুকে ড্রয়ারের তালা খুলে ৬ লক্ষ টাকা নিয়ে গেছে। বিষয়টি বাজার সমিতি ও পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল ভূইয়া বলেন, চুরির ঘটনা শুনেছি। ব্যাংক মালিককে থানায় অভিযোগ দিতে বলেছি। চোর চিহ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com