1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হালুয়াঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ, পাট বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রোববার (৩ এপ্রিল) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন হালুয়াঘাট ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক উপাধ্যক্ষ মো. আবদুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন, সদস্য মো. আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন, অশোক সরকার অপু প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ বি এম লুৎফর রহমান।

উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ২ হাজার ৮ শত কৃষকের মাঝে জনপ্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com