1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে মসলা ভাঙার মিলের ফিতায় পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

শেরপুর : শেরপুরে মসলা ভাঙার মিলের ফিতায় অসাবধানতাবশত পেচিয়ে মাকসুদা বেগম নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গত শনিবার (১ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার চৈতনখিলা বটতলা বাজারে হাশেমের মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদা চৈতনখিলা বাজারে মৃত রইছ উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, শনিবার রাতে চৈতনখিলা বাজারের হাশেমের মসলা ভাঙার মিলে মাকসুদা মরিচের গুঁড়া আনতে যান। এসময় মিল চালু অবস্থায় অসাবধানতাবশত তার কাপড় মেশিনের ফিতায় জড়িয়ে মেশিনের সাথে পেচিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাকসুদার মরদেহ উদ্ধার করেন। এদিকে এ দুর্ঘটনার পরপরই মিল মালিক হাশেম পালিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com