1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে কিশোর নিখোঁজ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মারুফ হোসেন (১৫) নামে এক কিশোর গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। মারুফ উপজেলার রাজনগর গ্রামের বোরহান মিয়ার ছোট ছেলে এবং মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে মারুফকে তার বড় ভাই আরিফুল ইসলাম রাজাধানীতে নিয়ে তার সাথে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী নিয়ে দেন। অসুস্থতার কারণে দুই সপ্তাহ আগে মারুফ বাড়ি চলে আসে। পরে গত শুক্রবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে সাইনবোর্ড এলাকায় যায়। এরপর থেকেই মারুফ নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।

এদিকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পেলে মারুফের বাবা বোরহান রোববার মারুফের বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে মারুফের বড় ভাই আরিফুল ইসলাম জানান, এলাকায় গত ৬-৭ মাস আগে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মারুফের বিরুদ্ধে থানায় মামলা হয়। তখন মারুফ অটোরিকশা ছিনতাইয়ের সাথে ছড়িত এলাকার ছেলেদের নাম পুলিশের কাছে বলে দেয়। এ নিয়ে এলাকায় মারুফের সাথে এলাকার ছেলের একটা দ্বন্দ্ব বাধে। তাই লেখাপড়া বাদি হয়ে মারুফকে ঢাকায় আমার কাছে নিয়ে আসি। অসুস্থতার কারণে দুই সপ্তাহ আগে মারুফ বাড়ি গেছে। গত শুক্রবার থেকে আমার ভাই নিখোঁজ রয়েছে। এলাকার বখাটে ছেলেরা হয়তো প্রতিশোধ নিতে মারুফকে গুম করে থাকতে পারে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, কিশোরেরর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তার ব্যবহৃত ফোনটি ট্রেকে দেওয়া হয়েছে। জেলাতেই আছে বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com