1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভেজাল কীটনাশক বিক্রি : নালিতাবাড়ীতে এক প্রতিষ্ঠানকে শো-কজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক বিক্রির দায়ে মেসার্স সাহা ট্রেডার্স নামে এক কীটনাশক বিক্রেতার লাইসেন্স কেন বাতিল বা স্থগিত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

গত ৩০ মার্চ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর স্বাক্ষরিত পত্রটি পরবর্তী সাত দিনের মধ্যে জবাব চেয়ে প্রেরণ করা হয়। এর আগে গত ২৯ মার্চ বৃহস্পতিবার সাহা ট্রেডার্সে এ সংক্রান্ত যৌথ অভিযান পরিচালনা করে জেলা ও উপজেলা কৃষি বিভাগ।

জানা গেছে, দীর্ঘদিন যাবত নালিতাবাড়ী শহরের সাহা ট্রেডার্স ও সাহা এন্টারপ্রাইজ নামে দুই সহোদরের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান একই বিক্রয় কেন্দ্রে সরকারের অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, কোম্পানীর পরিবেশক সংক্রান্ত বিধি-নিষেধ অমান্য করে এমনকি মানহীন নানা ধরণের কীটনাশকসহ কৃষি উপকরণ বিক্রি করে আসছিল। এর ফলে বিভিন্ন সময় খাদ্য উদ্বৃত্ত ও কৃষিপ্রধান এ উপজেলার কৃষকরা প্রতারিত হচ্ছিল। এমনসব অভিযোগ আরও কতিপয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠায় উপজেলা কৃষি বিভিাগ গত কয়েক মাস যাবত উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ বৃহস্পতিবার জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক হুমায়ন কবীর (উদ্ভিদ সংরক্ষণ), অতিরিক্ত উপপরিচালক এমদাদুল হক (শস্য), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ ভেজাল কীটনাশকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মধ্য বাজার সাহা ট্রেডার্সে রাজিব এগ্রো ক্যামিকেলস লিমিটিড এর মোড়কে সরকারের অনুমোদনহীন মাইক্রোভিট ৮০ ডব্লিউ পি. পাওয়া যায়। এছাড়াও সাহা ট্রেডার্স ও সাহা এন্টারপ্রাইজ নামে দুই সহোদরের দুই লাইসেন্স এর বিক্রয় কেন্দ্র একটি দেখা যায়। অন্য একটি কৃষিপণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ ঘঁষামাজাসহ নানা অসঙ্গতি লক্ষ্য করা যায়। ফলে সাহা ট্রোডার্সকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে উপজেলা কৃষি বিভাগ।

এ বিষয়ে জানতে চাইলে সাহা ট্রেডার্স এর সত্ত্বাধিকারী রিপন সাহা জানান, মাইক্রোভিট সরকার অনুমোদিত রাজিব এগ্রো ক্যামিকেলস এর পণ্য। মাইক্রোভিট অনুমোদন আছে কি না তা আমাদের জানা নেই। আমরা বৈধভাবে বৈধ কোম্পানীর কাছ থেকে চালান এর মাধ্যমে ক্রয় করে বিক্রি করছি। এসময় তিনি তাদের আলাদা বিক্রয় কেন্দ্র রয়েছে বলেও জানান।

অভিযানে অংশ নেওয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আমরা সাহা ট্রেডার্সে অভিযান চালিয়েছি। এর আগেও একই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করতে গিয়ে আল্টিমা প্লাস নামে ভেজাল কীটনাশক পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ বহুদিনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com