
বান্দরবান : বান্দরবান-কেরানীহাট সড়কের লম্বা রাস্তা নামক স্থানে সড়ক ও জনপদ জায়গায় দখল করে বসতঘর ও দোকান গড়ে তুলেছেন বগুড়া বাসিন্দা ভাঙ্গারী মো. সেলিম ও নুর মোহাম্মদ। এই দুই ব্যক্তির দীর্ঘদিন ধরে আইন তোয়াক্কা না করে সড়কে পাশে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। তাদের এই কর্মকান্ডের প্রশাসন থেকে একাধিকবার নোটিশ দিলেও কোন সুরাহা পাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক জনপদ বিভাগ।
এদিকে সড়কের পাশে দিনদিন এইভাবে অবৈধ স্থাপনা বাড়তে থাকলে উচ্ছেদের সময় বিভিন্ন সমস্যা সম্মুক্ষীন হতে পারে বলে মত দেন সুশীলসমাজ ও জন প্রতিনিধিরা ।
সরেজমিনে দেখা দেখা গেছে, বগুড়া বাসিন্দা ভাঙ্গারি মো. সেলিম বান্দরবান-কেরানিহাট সড়কে ১ ফুটের রাস্তার পাশে গড়ে তুলেছে দোকান। পরে আস্তে আস্তে জোরপূর্বক দখল করে সেখানেও নির্মাণ করেছেন আরও একটি বাড়ি। আরেকজন নুর মোহাম্মদ সড়কের পাশে ৫ ফুটে সরকারি জায়গায় দখল করে গড়ে তুলছেন একটি দালান ঘর। তাকে সেখানে ঘর নির্মাণ না করার জন্য সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে নোটিশ দেওয়া পরও এখনো নির্মাণ কাজ বন্ধ হয়নি। সেটি চলমান অবস্থায় রয়েছে। সড়কের পাশে নিজেই নামীয় সম্পত্তি দাবি তুলে সাইনবোর্ড লাগিয়েছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা ক্ষোভ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যাক্তির বলেন, প্রকৃতি ধ্বংস কাজে ও তিনি জড়িত আছেন। দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় গাছের চোরাচালান ব্যবসা ও ঝিরি-ঝরনা থেকে খালের বালু উত্তোলনের পেশায় জড়িত রয়েছেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক বলেন, বিভিন্ন সময়ের প্রশাসনের জায়গায় পাশাপাশি সড়ক ও জনপদের সড়কের পাশে সরকারি জায়গায় গুলো রয়েছে, সেটি একটি চক্র মহল বসতঘর করে অবৈধ স্থাপনা দখল করে আছে। এতে বারবার নোটিশ দেওয়ার পরও পরবর্তীতে আর উচ্ছেদ হচ্ছে না।
বান্দরবান সড়ক ও জনপদ অধিদপ্তরে উপ-প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, সড়কের পাশে সরকার জায়গায় দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। যাতে এক সপ্তাহ মধ্যে নিজ স্বেচ্ছায় সেসব জায়গায় স্থাপনা গুলো ভেঙ্গে দেয়। আর আমাদের উচ্ছেদের অভিযান দ্রুত পরিচালনা করা হবে জানান এই কর্মকর্তা।