1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ৯১ বোতল বিদেশী মদসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়িতে ৯১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদসহ রুবেল (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পোড়াগাও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল একই উপজেলার পূর্ব সমশ্চূড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

সত্যতা নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানার, সোমবার দিবাগত রাতে র‌্যাাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা’র সঙ্গীয় ফোর্সসহ র‌্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯১ বোতল মদসহ রুবেলকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। এসময় মাদকবহনকারী একটি ইউজিবাইক ও সীমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com