
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মেঘশিমূল ফিসারিজ প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল। এ সময় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুবদলের আগামীদিনের কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে যুবদলের নেতাকর্মীরা একসাথে ইফতারে মিলিত হন।