1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে শিশুর মরদেহ উদ্ধার, আটক এক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জসিম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার হাঁসধরা গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে এবং হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, বুধবার সন্ধ্যায় জসিমের মা জবেদা বেগম জসিমকে বাজার থেকে একটি পান এনে দেওয়ার কথা বললে সে তার বড় ভাই রুবেল মিয়ার অটোরিকশা ভ্যানটি নিয়ে হাঁসধরা গ্রামের বাজারে যায়। এ সময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ ফুঁসলিয়ে জসিমকে হাঁসধরা গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে জসিমের কাছ থেকে জোরপূর্বক রিকশা ভ্যানটি ছিনিয়ে নেন। পরে মাসুদ রাতেই ওই রিকশা ভ্যানটি বিক্রি করতে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে যান। এ সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা মাসুদকে আটক করে অটোরিকশা ভ্যানসহ শ্রীবরদী থানা পুলিশে সোপর্দ করেন।
এদিকে দীর্ঘ সময় পরও শিশু জসিম বাজার থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্বজনেরা বুধবার রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ শিশুটির মরদেহ উদ্ধার হয়।
তিনি আরো জানান, জসিমের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরির একাধিক আঘাতের চিহ্ন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com