1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঈশ্বরগঞ্জে মৃত মুরগীর মাংস বিক্রি করায় জেল-জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৃত ব্রয়লার মুরগীর কাটা মাংস বিক্রির সময় মো. আহাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান উপস্থিত হলে তার সম্মুখে ঘটনা উদঘাটিত হয় এবং আলামত বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে এক মাসের জেল ও ৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

(৭ এপ্রিল) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মাছ মহালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ব্যক্তির কাছ থেকে ৮০ কেজি মৃত ব্রয়লার মুরগীর কাটা মাংস জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানান, আটকৃত ওই যুবকের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায়। সে ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মাছ মহালে সাপ্তাহিক হাট বসে। ওই হাটে মৃত ব্রয়লার মুরগীর কাটা মাংস ঢালায় সাজিয়ে বিক্রি করছিল দুই যুবক। এসময় মাংস থেকে দুর্গন্ধ ও মাছি উড়তে দেখায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাংসসহ স্থানীয়রা এক যুবককে আটক করলেও সাগর নামের অন্যজন পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃত মুরগীর মাংসের বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন দায়ের করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান আটককৃত ব্যক্তিকে অপরাধ বিবেচনায় ১ মাসের জেল ও ৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। এ ছাড়াও ওই ব্যক্তির কাছ থেকে ৮০ কেজির মতো মৃত ব্রয়লার মুরগীর মাংস জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মৃত ব্রয়লার মুরগীর মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেছে ওই যুবক। পরে তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১ মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com