মোঃ সাগর আলী, নীলফামারী : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হলো নীলফামারীতে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালীটি কোর্ট চত্ত্বর প্রদক্ষিণ করে অত্র অফিসের সামনে সমবেত হয়। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জলঢাকা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল, তরিকুল ইসলাম গোলাপ, স্কুল-কলেজের খেলোয়াড়সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।