1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে কোরআন শরীফ অবমাননা করায় যুবক আটক 

  • আপডেট টাইম :: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী:  নীলফামারী ডিমলায় ফেসবুক পোস্টে হিন্দু ধর্মাবলম্বী জনৈক জীবন কুমার রায় কোরআন শরীফ নিয়ে বিরূপ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আটক করেছে ডিমলা থানা পুলিশ।
জানা যায়, নীলফামারী জেলা ডিমলা উপজেলার রুপাহারা উত্তর তিতপাড়ার মৃত বিশ্বনাথ রায়ের ছেলে শ্রী জিবন কুমার রায়(১৭) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। কলেজ বন্ধ হওয়ায় কয়েকদিন ধরে সে তার গ্রামের নিজ বাড়ীতে অবস্থান করছিল। গতকাল শনিবার আনুমানিক বেলা ১১ ঘটিকায়  তার কোন এক বন্ধু (অজ্ঞাত) ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে যে, কোরআন ও হাদিসে আছে ১৫ই রমজান বিকট শব্দে  পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর প্রত্যুত্তরে জীবন কুমার রায় লিখেছে, “ভুয়া কোরআন”। এতে স্থানীয় ফেসবুক  ব্যবহারকারী মুসলিম জনগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই এ বিষয়ে প্রতিবাদ করতে শুরু করেন।
পরবর্তীতে ডিমলা থানা পুলিশ উক্ত কমেন্টের ভিত্তিতে জীবন কুমার রায়কে তার নিজবাড়ী থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান বলেন, জিবন কুমার রায়ের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং আটককৃত জীবন কুমার রায়ের বসতবাড়ির আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ টহলরত রয়েছে এবং বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com