1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে চারতলা থেকে ফেলে হত্যা করা হয় নির্মাণ শ্রমিক রহমানকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

নালিতাবাড়ী (শেরপুর) : জুয়া খেলায় হেরে আগের দিনের জিতে নেওয়া পাওনা টাকা না পেয়ে ধাক্কা দিয়ে চার তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয় নির্মাণ শ্রমিক আব্দুর রহমানকে।
মোটিভ ছাড়া হত্যাকান্ডের ঘটনার ২৬দিন পর মোবাইল কলের সূত্র ধরে পুলিশি তদন্তে এমন তথ্য উঠে এসেছে। হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বৃহস্পতিবার বিকেলে শেরপুরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অপর তিন নির্মাণ শ্রমিক।
পুলিশ জানায়, গত ১লা ডিসেম্বর রবিবার বিকেলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান মৌলভীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ও নির্মাণাধীন মরিচপুরান টেকনিক্যাল স্কুল ভবনের শ্রমিক আব্দুর রহমান (২৮)। পরদিন সোমবার সকালে নির্মাণাধীন ভবনের অদূরে একটি ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডে জড়িত সন্দেহের অভিযোগে গ্রেফতার করা হয় জমি নিয়ে রহমানদের সাথে বিরোধ চলে আসা প্রতিপক্ষের আজিজুল হক আজি নামে এক বৃদ্ধকে।
কিন্তু হত্যাকান্ডের কোন শক্ত মোটিভ স্পষ্ট না হওয়ায় পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে নিহতের মোবাইল কলের সূত্র ধরে নকলা উপজেলার জনৈক নারীর কাছে পৌছায় পুলিশ। ওই নারীর কাছ থেকে প্রাপ্ত তথ্যে ব্যবহৃত সিমের মালিকানা খুঁজতে বিক্রেতা হয়ে শেষ পর্যন্ত হত্যায় সহযোগী একই ভবনের নির্মাণ শ্রমিক সিদ্দিককে (২৪) বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। সিদ্দিকের স্বীকারোক্তি অনুযায়ী মূল হত্যাকারী অপর শ্রমিক মোকছেদুর (২৪) ও অপর সহযোগী সুজনকে (২৩) রাতেই গ্রেফতার করা হয়। রাতভর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যার পুরো ঘটনা স্বীকার করে। পরে বৃহস্পতিবার বিকেলে তাদের শেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের কাছে নেয়া হলে ১৬৪ ধারায় হত্যাকান্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেয় তারা।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনার রাতে (১ ডিসেম্বর) নির্মাণ শ্রমিক সিদ্দিক, সুজন, মোকছেদুর ও রহমান একসঙ্গে জুয়া খেলতে নির্মাণাধীন ভবনের চার তলার ছাদে বসে। রহমান একে একে সবাইকে পরাজিত করে বাড়ি যেতে চাইলে সঙ্গীরা তাকে বাধা দেয়। একপর্যায়ে আগের দিনের জিতে নেওয়া ২শ টাকা রহমানের কাছে দাবী করে মোকছেদুর। পরদিন টাকা দেওয়ার কথা জানালে মোকছেদুর রহমানকে সজোরে ধাক্কা দেয়। এতে চারতলা থেকে ছিটকে নিচে পড়ে নিহত হয় রহমান। পরে অপর দুইজনের সহযোগিতায় নিহতের মরদেহ একটু দূরে ধানক্ষেতের আইলে ফেলে রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com