1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তারাকান্দায় ব্রিজের নিচে মানুষ ও গরুর পুতে রাখা মরদেহ

  • আপডেট টাইম :: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে বাজিত আলী (৫৫) নামে এক বৃদ্ধ ও তার পালিত গরুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা ব্রিজের নিচে ওই বৃদ্ধ ও মৃত গরুর মাথা পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

বাজিত আলী তারাকান্দা দক্ষিণপাড়া এলাকার আবেদ আলীর ছেলে। বাজিত আলী মানুষের বাড়ি বাড়ি ঘুরে মুরগি কিনে তারাকান্দা বাজারে বিক্রি করতেন।

তারাকান্দা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, বাজিত আলী মুরগি ব্যবসায়ী। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সকালে দুইটা গরু নিয়ে বাড়ি থেকে তিনি বের হন। এর ঘণ্টাখানেক পর একটি গরু একা একাই দৌড়ে বাড়িতে ফিরে যায়। পরিবারের সদস্যরা ভাবেন কিছুক্ষণ পর হয়তো বাজিত আলী অপর গরুটি নিয়ে বাড়িতে ফিরবেন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও বাজিত আলী বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সন্ধ্যার পরে ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা বাজারের কাছে ব্রিজের নিচে একটি মরদেহ ও গরু মৃত অবস্থায় আছে এমন খবর ছড়িয়ে পড়ে।

ওসি আবুল খায়ের বলেন, বাজিত আলীর মাথা অর্ধেক ও তার পাশে গরুর মাথা কাঁদাপানিতে পুতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা এখনো বুঝা যাচ্ছে না। বৃদ্ধের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। আজ (সোমবার) মরদেহ মযনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ইতোমধ্যে ডিবি পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর মূল ঘটনা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com