1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রোয়াংছড়িতে গরীব ও অসহায়দের মাঝে সহযোগিতা প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বান্দরবান : রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের গরীব ও দুস্থ উপকারভোগী পরিবার মাঝে ভিজিএফ খাদ্যশস্য চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে ২নং তারাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করলেন তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা।

তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, ভিজিএফ চাউল পাশাপাশি প্রতিবছর ন্যায় আদিবাসীদের বৈসাবি উৎসবে কেন্দ্র করে ব্যক্তিগত তরফ থেকে নগদ অর্থ সহযোগিতা দিচ্ছি। তারা যাতে নিজ নিজ ধর্মকে সুন্দরভাবে পালন করতে পারে। আগামীতেও যেকোন ধর্মালম্বীদের এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় ছাংগ্যা দানিশ পাড়া, ম্রোমগো বাজার এলাকায় দশ কেজি করে ১ হাজার ৫শত ২০ জন উপকারভোগী পরিবার মাঝে ভিজিএফ খাদ্যশস্য চাউল ও বৈসাবি উপলক্ষে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২নং তারাছা ইউপি সদস্যসহ উপকারভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com