1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে ফাঁসিতে ঝুলে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

শেরপুর : শেরপুর জেলা শহরের পৌরসভার চকবাজার মহল্লায় ১১ এপ্রিল মঙ্গলবার রাতের কোন এক সময়ে জিহান (২২) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী তার মা ইলেকট্রনিক্স দোকান ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। জিহান সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামের বাসিন্দা জনৈক সোহেল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নলবাইদ গ্রামের সোহেল মিয়ার ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছেলে জিহানকে মঙ্গলবার রাত ২টার দিকে কয়েকবার তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে কোন উত্তর না পাওয়ায় বাবা সোহেল মিয়া চক বাজার জিহানের ব্যবসা প্রতিষ্ঠান মা ইলেকট্রনিক্স দোকানে গিয়ে ডাকাডাকি করে। পরে একাধিকবার জিহানের মোবাইলে ফোন দেয়।

এদিকে ফোনে রিংটোনের শব্দ হলেও ফোন রিসিভ না করায় দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পান জিহান ফাঁসিতে ঝুলে আছে। পরে সদর থানায় খবর দেয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে জিহানের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ওই রাতে জিহানের মোবাইল ফোন রিসিভ না করায় তার বাবা দোকানের সম্মুখে গিয়ে ডাকাডাকির পর সন্দেহ হলে দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পায় তার ছেলে ফাঁসিতে ঝুলে আছে। কি কারণে জিহান আত্মহত্যা করেছে তা উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com