
স্টাফ রিপোর্টার: সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি আজ (১৩ এপ্রিল) বৃহস্পতিবার সরকারি সফরে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী আসছেন। সংসদ উপনেতা হিসেবে ২য় বার নিজ জেলা শেরপুর সফরে আসবেন তিনি। সংসদ উপনেতাকে স্বাগত জানাতে প্রস্তুত জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। দুই দিনের সফরসূচি সম্পর্কে জানিয়েছেন সংসদ উপনেতার একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল।
সফরসূচিতে উল্লেখ রয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টার সময় নিজ বাসভবন ঢাকার রমনা এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে সড়ক পথে শেরপুর জেলার নকলার উদ্যেশে যাত্রা শুরু করবেন এবং সাড়ে ১২টার সময় নকলায় উপস্থিত থাকার কথা রয়েছেন।
এছাড়াও ওইদিন বৃহস্পতিবার ও শুক্রবার নকলা-নালিতাবাড়ী উপজেলা ও শনিবার নকলা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির মেধাক্রমানুসারে ২০জন শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা ও সকল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০জন শিক্ষার্থীর মাঝে থ্রি-পিস বিতরণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে প্রাপ্ত সিনথেটিক শাড়ী/থ্রি-পিস সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ৪জন শিক্ষর্থীর মাঝে বিতরণ করবেন।
এছাড়াও সকল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি’র টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রথম ১০জন শিক্ষর্থীরের মাঝে আর্থিক প্রণোদনাসহ গরীব ও অসহায়দের মাঝে শাড়ি, ট্রাউজার, টি-শার্ট এবং শার্ট বিতরণ করবেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে নকলা থেকে সড়ক পথে নিজ বাসভবন রমনা এ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্যেশে রওনা দেবেন তিনি। সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ শাহজালালসহ অন্যান্য কর্মকর্তারা তার সফরসঙ্গি হবেন।