1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৭ আসামি ধরে ফেরার পথে বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে শত শত বাড়ি, নিহত ১৮ ফারুকী-তিশার সংসারে ভাঙনের সুর, মুখ খুলছেন না কেউই তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৬, ধসে পড়েছে শত শত বাড়ি হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে ভর্তি নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেফতার ঝিনাইগাতীতে ‘কচ যুখ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমপি রুবেল

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শ্রমিক নেতা বজলুর রহমান বাবলুর শোক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়ানে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ লোড— আনলোড শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা মোঃ বজলুর রহমান বাবলু।

১২ এপ্রিল সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, ডা. জাফরুল্লাহ ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সময়ের সাহসী সন্তান, স্পষ্টভাষী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার কন্ঠ, জনদরদী ও দেশপ্রেমিক নাগরিক। সকল লোভ লালসার উর্ধ্বে থেকে জীবনভর তিনি দেশ ও মানুষের জন্য কাজ করেছেন।

বজলুর রহমান বাবলু বলেন, ’৭১ সালে  পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ মাতৃকার স্বাধীনতার ডাকে তিনি ব্যক্তিগত ক্যারিয়ার ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। রণাঙ্গনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল তৈরি করেছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজে মনোনিবেশ করেন। সর্বজনের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তোলেন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল। আমৃত্যু মানুষকে সহজলভ্য ভাবে চিকিৎসা দিয়ে গেছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ এক মানব দরদী দেশপ্রেমিককে হারালো।

তিনি মরহুমের রুহের মাগফেরত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com