1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পিরোজপুরে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

পিরোজপুর: পিরোজপুরের কাউখালিতে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হাসিব বয়াতি (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ এপ্রিল) রাতে উপজেলার শিয়ালকাঠির মহসিন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব উপজেলার শিয়ালকাঠি গ্রামের ইউনুছ বয়াতির ছেলে।

হাসিবের মা নিরু বেগম জানান, স্থানীয় প্রতিপক্ষদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় ইফতারের পর ঘর থেকে হাসিবকে প্রতিপক্ষের ১০ থেকে ১৫ জন লোক ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর হাসিবের চিৎকার শুনে তিনি এগিয়ে গিয়ে দেখেন বাড়ির পাশের বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উদ্ধার করে ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি মর্গে পাঠানো হবে। যেহেতু ঘটনাটি কাউখালিতে হয়েছে তাই এ ঘটনায় আইনি ব্যবস্থা কাউখালি থানা গ্রহণ করবে।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, হাসিব বয়াতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com