1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদতে ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে করিম মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময় খবির মিয়া নামে অপর এক কৃষক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জুলগাঁও গারোপাহাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে জুলগাও পাহাড়ে বোরো ক্ষেতে নেমে তিনটি বন্যহাতি ধান খাওয়া শুরু করে। ফলে ফসল রক্ষায় স্থানীয় ৭-৮জন কৃষক মিলে বন্যহাতি তাড়াতে গেলে হাতি তিনটি উল্টো তাদের আক্রমণ করে। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক করিম ঘটনাস্থলেই প্রাণ হারায়। আর অপর কৃষক খবির মিয়া গুরুতর আহত হয়। পরে আহত খবিরকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com