1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে সাংবাদিক সৌরভ হত্যা চেষ্টা মামলায় ফুল ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

শেরপুর: শেরপুরে এখন টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল খান সৌরভকে হত্যা চেষ্টার ঘটনার প্রধান অভিযুক্ত আসামী ফুল ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে তার ফুল বাগান থেকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল দুপুরে সাংবাদিক জাহিদুল খান সৌরভ এখন টেলিভিশনে ফুলের বাগান নিয়ে ভিডিও খবর সংগ্রহের জন্য ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া গ্রামে জননী ফ্লাওয়ার গার্ডেনে যান। পরিচয় দিয়ে কুসুম আলী নামে বাগানের এক কর্মচারীকে বাগানের গেইট খুলতে বললে সৌরভের সাথে বিনা কারণেই উগ্র আচরণ শুরু করে। পরমহুর্তে কুসুম আলী ফোন দিয়ে ফুল বাগানের মালিক মোহাম্মদ আলীকে ডেকে আনলে সেও কোনো কারণ ছাড়াই খারাপ আচরণ শুরু করে। খারাপ আচরণের প্রতিবাদ করলে এবং এর কারন জানতে চাওয়ায় কুসুম আলী ও মোহাম্মদ আলী সৌরভকে কিল, ঘুষি ও লাথি মারে। এক পর্যায়ে সৌরভ মাটিতে পরে গেলে মোহাম্মদ আলী সৌরভের গলায় পারা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্ঠা করে। পরে সঙ্গে থাকা আরেক সহকর্মী কোনরকমে তাকে উদ্ধার করেন।

এ নিয়ে সৌরভ দুইজনকে আসামী করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করলে ২নং আসামী কুসুম আলীকে গ্রেফতার করে ঝিনাইগাতি থানা পুলিশ পরে আদালতে হাজির করা হলে সে জামিনে মুক্ত থাকলেও মোহাম্মদ আলী পলাতক থাকে। পরে আজ শুক্রবার সকালে মোহাম্মদ আলীকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনার পর থেকে পুলিশ সুপার মহোদয় সবসময় খোঁজখবর রাখছেন। মামলার প্রধান আসামী আত্মগোপনে থাকায় গ্রেফতারে বিলম্ব হল। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে দ্রুত  অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য শেরপুরের পুলিশ সুপার ও ঝিনাইগাতি থানা পুলিশের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরীফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা সহ আরও অনেকেই ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com