1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হালুয়াঘাটে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হালুয়াঘাট ও ধোবাউড়ায় ঈদ সামগ্রী বিতরণের অংশ হিসেবে দ্বিতীয়দিনে ধারা ইউনিয়নের মেঘশিমূল এগ্রো ফিসারিজে ভ্যান চালক ও ভাড়ায় মোটরসাইকেল চালক, ধুরাইল ইউনিয়নের গোরকপুর নতুন বাজার ও ধোরাইল বাজার, আমতৈল ইউনিয়নের বাহিরশিমূল ও নাগলা বাজারে ২ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে ঘুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন- বিএনপি নেতা এ কে এম ফজলুর রহমান খোকা, আব্দুল কাদির মেম্বার, কাশেম আলী মেম্বার, ডা. কবি মোজ্জাম্মেল হক, মোশারফ হোসেন, রহিম উদ্দিন, মোল্লা আলী সাবরি মনি, মতিউর রহমান মতি, কফিল উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, যুবদল নেতা ফয়জুর রহমান, আব্দুল মজিদ, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল আলম খান ফয়সাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় সালমান ওমর রুবেল বলেন, গতকাল ৩ ইউনিয়ন ও পৌরসভায় ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই উপহার সামগ্রী সমগ্র হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সবগুলো ইউনিয়নে বিতরণ করবো। আমরা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার পক্ষে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ্।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com