1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে যাকাতের নতুন বস্ত্রে হাজারো পরিবারে ঈদের আমেজ

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৯৮০ জনের মাঝে যাকাতের অর্থায়নে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক, শেরপুর বোরিং এন্ড কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও পোড়াগাঁও ইউনিয়নের টানা দুইবারে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজাদ মিয়া তার আন্ধারুপাড়াস্থ নিজ বাড়িতে এ বস্ত্র বিতরণ করেন।

এসময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে শ্রমিক নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, ইউনিয়ন যুব লীগের সভাপতি মুরাদ মিয়া, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাইদ দেওয়ান, সমাজসেবক সুলতান আহমেদ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে ৬০০ জন নারীর মাঝে একটি করে শাড়ি, ১০০ জন পুরুষের মাঝে একটি করে লুঙ্গি, ২২০ জনের মাঝে একটি করে শার্ট ও ৬০ জনের মাঝে একটি করে পায়জামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com