
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে গাছের ডালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ছাইর উদ্দিন নামে (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের মৃত আফছর আলীর ছেলে ছাইর উদ্দিন সেহরীর সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ঘর থেকে বের হন। পরে সকাল সাতে সাতটার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কালঘুঁষা নদীর তীরে একটি আকাশমনি গাছের রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।
পরিবারের বরাত পুলিশ জানায়, ৩ ছেলে ও এক মেয়ের জনক ছাইর উদ্দিন মানসিক সমস্যায় ভোগছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
ঝিনাইগাতি থানার ওসি মনিরুল আলম ভুইয়া পৃথক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।