1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ঝিনাইগাতীতে আধাকেজি গাঁজাসহ ছয়জন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে আধা কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গেল রাতে উপজেলার বৈরাগী পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আফসার আলী (৬০), হৃদয় মিয়া (২৬), সেকান্দর আলী (৫৫), হারুন অর রশিদ (৪০), সামিউল ইসলাম (৩৫) ও জাহিদুল ইসলাম (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তল্লাশি করে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com