1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নালিতাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত, আহত এক

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের অদূরে নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল পাঁচটা পয়ত্রিশ মিনিটের দিকে নকলা-নাকুগাঁও মহাসড়কে স্তুব আকারে রেখে দেওয়া বিদ্যুত বিভাগের খুঁটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকলা উপজেলার দামনা গ্রামের মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (৩৬) ও নালিতাবাড়ী উপজেলার তন্তর গ্রামের মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদ (৩৫)। অপর আরোহী নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের শহিদুল ইসলাম (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পাঁচটা পয়ত্রিশ মিনিটের দিকে নকলা থেকে ভাড়ায় চালিত একটি দ্রুতগামী মোটরসাইকেল দুই আরোহী নিয়ে নালিতাবাড়ীর দিকে আসছিল। পথিমধ্যে নালিতাবাড়ী শহরের অদূরে নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকায় এলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় নকলা-নাকুগাঁও মহাসড়কের একপাশজুড়ে রাখা বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত একটি প্রকল্পের খুঁটির সাথে ধাক্কা লেগে চালকসহ অপর দুই আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই চালক সাইফুল ইসলাম ও আরোহী আব্দুর রশিদ মারা যান। গুরুতর আহত হন অপর আরোহী শহিদুল ইসলাম। এসময় প্রত্যক্ষদর্শীরা হতাহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে।

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী সুশান্ত পাল জানান, ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি প্রকল্পের অধীনে কনস্ট্রাকশন কোম্পানীর রেখে দেওয়া বৈদ্যুতিক খুঁটিগুলো অনেক আগে থেকেই রেখে দেওয়া হয়েছে। তবে সেখানে কোন দুর্ঘটনা ঘটেছে কি না জানতে পারিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক সাদিয়া আফরিন সেবা জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত অপরজনকে ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com