1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নতুন শাড়ি-লুঙ্গিতে দেড় হাজার পরিবারে ঈদ আনন্দ, উপহার পেয়ে উল্লসিত শ্রমিকরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

আতিকুর রহমান আতিক : নতুন শাড়ি আর নতুন লুঙ্গিতে দেড় হাজার পরিবারে ছুঁয়ে দিয়েছে ঈদের আনন্দ। নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পুরান ঢাকার বিশিষ্ট শিল্পপতি হাজি মোশারফ হোসেনের যাকাতের ফান্ড থেকে এ শাড়ি-লুঙ্গি দেওয়া হয়।

প্রতি বছরের ন্যায় মঙ্গলবার সকালে উপজেলার তন্তর গ্রামে তার নিজ বাড়িতে তারই বড় ভাই রামচন্দ্রকুড়া ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা দেড় হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকায় এশা প্লাস্টিক কোম্পানীর শ্রমিক-কর্মচারীদের মাঝে বেতন-বোনাসের বাইরেও ঈদ উপলক্ষে আলাদা উপহার প্রদান করেন হাজি মোশারফ হোসেন। হাজি মোশারফের ব্যতিক্রমি ঈদ উপহার পেয়ে উল্লসিত কোম্পানীর কর্মচারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com